“শারদীয়ার উপহার প্রতি ঘরে শৌচাগার” এই ক্যাচ লাইন দিয়ে পুজোর আগে ‘নবদিশা’ প্রকল্পের কাজ শুরু করছে মালদা জেলা প্রশাসন।
নিজস্ব প্রতিবেদন : স্থায়ী শৌচাগার নেই মালদার প্রায় ২৫,৭৮৭টি দরিদ্র প্রান্তিক পরিবারের। আর্থিক অনটনের কারণে নিজেদের খরচে প্রায় ১২ হাজার টাকা ব্যয় করে শৌচাগার তৈরি করা তাঁদের পক্ষে কার্যত অসম্ভব। এবার সেই সমস্যার সমাধানে উদ্যোগী হচ্ছে জেলা প্রশাসন। পুজোর আগেই জেলার এই পরিবারগুলির ঘরে শৌচাগার পৌঁছে দিতে ‘নবদিশা’ প্রকল্পের মাধ্যমে শুরু হচ্ছে বিশেষ উদ্যোগ। অতিরিক্ত…

